114 · মক্কী · ৬টি আয়াত
An-Naas
Mankind
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
বাংলা ভাষায় উচ্চারণ এখনো নেই: English (ল্যাটিন) উচ্চারণ দেখানো হচ্ছে।
قُلْ أَعُوذُ بِرَبِّ ٱلنَّاسِ
Qul aAAoothu birabbi annas
বল, ‘আমি আশ্রয় চাচ্ছি মানুষের প্রতিপালকের,
مَلِكِ ٱلنَّاسِ
Maliki annas
মানুষের অধিপতির,
إِلَٰهِ ٱلنَّاسِ
Ilahi annas
মানুষের প্রকৃত ইলাহর,
مِن شَرِّ ٱلْوَسْوَاسِ ٱلْخَنَّاسِ
Min sharri alwaswasi alkhannas
যে নিজেকে লুকিয়ে রেখে বার বার এসে কুমন্ত্রণা দেয় তার অনিষ্ট হতে,
ٱلَّذِى يُوَسْوِسُ فِى صُدُورِ ٱلنَّاسِ
Allathee yuwaswisu fee sudoori annas
যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে
مِنَ ٱلْجِنَّةِ وَٱلنَّاسِ
Mina aljinnati wannas
(এই কুমন্ত্রণাদাতা হচ্ছে) জিন্নের মধ্য হতে এবং মানুষের মধ্য হতে।
অনুবাদ: Taisirul Quran (Tawheed Publication)